প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
বগুড়া এক্সপ্রেস নিউজ
বগুড়া এক্সপ্রেস নিউজ চারমাথা, বগুড়া
01406709955 | jihadkazi014@gmail.com
সারাদেশ

বগুড়ায় হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের কলেজ গেট আঞ্চলিক কমিটি গঠন।

বগুড়ায় হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের কলেজ গেট আঞ্চলিক কমিটি গঠন।
প্রতিবেদক: জিহাদ কাজী প্রকাশ: Aug 17, 2026 প্রিন্ট: 25 Nov 2026, 07:05 AM
বগুড়ায় হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের কলেজ গেট আঞ্চলিক কমিটি গঠন।
ছবি: ছবি: জিহাদ
বগুড়ায় হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের কলেজ গেট আঞ্চলিক কমিটি গঠন।

জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি 

বগুড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত বগুড়া জেলা হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের কলেজ গেট আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত ৯টায় সরকারি আজিজুল হক কলেজ গেট এলাকায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বগুড়া মহানগর সেক্রেটারি আ স ম আবদুল মালেক।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও বগুড়া মহানগর সভাপতি আজগর আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়তে ইসলামী বগুড়া মহানগর শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগরের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আজিজুল হক কলেজের সভাপতি সাকিব হাসান তামিম, ধুনট আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যক্ষ হারুনুর রশিদ, জামিল নগর কলেজ গেট মার্কেটের সেক্রেটারি হক নুর এবং বিশিষ্ট ব্যবসায়ী হাকিম।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল নগর কলেজ গেট মার্কেটের সভাপতি সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আঃ মালেক, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরের ৮ নম্বর ওয়ার্ড আমির মাহবুবুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ মোল্লা।

বগুড়া জেলা হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি মিলন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল আমিন। সার্বিক সহযোগিতায় ছিলেন বগুড়া জেলা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ শামীম বেপারী ও সাংগঠনিক সম্পাদক জামিল ইসলাম।

সমাবেশে জামিল নগর-কলেজ গেট শাখা অফিসের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে আল আমিন আঃ হক, সহ-সভাপতি মো. আব্বাস, সেক্রেটারি মো. মাহাবুব আলম, সহ-সাধারণ সম্পাদক শুভ, সাংগঠনিক সম্পাদক মো. সানি, অর্থ সম্পাদক মো. রিদয়, দপ্তর সম্পাদক মো. নুরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মুকুল মিয়া, সমাজকল্যাণ সম্পাদক হারুনুর রশিদ শান্ত, ধর্মীয় সম্পাদক মো. রাকিব এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. রোমানকে দায়িত্ব দেওয়া হয়।

বক্তারা শ্রমিকদের অধিকার, ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বগুড়া এক্সপ্রেস নিউজ